ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

সিরাজগঞ্জ সড়কে সিএনজি চালকসহ ঝরল দুই প্রাণ


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৫:০৯ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্যাংকলরী ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ নিহত হ‌য়ে‌ছে ২ জন। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছে আরও চারজন। আহতদের স্থানীয় বি‌ভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে, ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া ব্রীজ এলাকায়।

নিহতেরা হলেন, সিরাজগঞ্জের সলঙ্গা থানার আলোক দিয়ার গ্রামের আব্দুল আজিজের ছেলে সিএনজি চালক শরিফুল ইসলাম (৩৫) ও উল্লাপাড়া উপজেলার ডুবডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আব্দুল মমিন।

সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, বিকেলে সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকা থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে উল্লাপাড়ার দি‌কে যাচ্ছিলো। সিএনজিটি ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া ব্রীজ এলাকায় পৌছলে একটি ট্যাংকলরীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক সহ দুই জন নিহত এবং চারজন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতের উদ্ধার করা হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর