ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

তাড়াইলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ৪:০২ পিএম

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় ২০১০ সালে বিভিন্ন ইউনিভার্সির শিক্ষার্থীদের নিয়ে গঠিত অরাজনৈতিক প্রতিষ্ঠান ইউনিভার্সিটি  স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব তাড়াইল (ইউস্যাট) এর পক্ষ থেকে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া শিক্ষার্থী ও এসএসসি-এইচএসসিতে গোল্ডেন প্লাস পাওয়া শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও ক্র্যাচ উপহার প্রদান করা হয়েছে।

৩ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০ ঘটিকা হতে তাড়াইল উপজেলা হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইয়াসিন আরাফাতের সভাপতিত্ত্বে ও মশিউর রহমান এর সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একাডেমিক অ্যাডভাইজর, বাংলাদেশ ম্যারিটাইম ইউনিভার্সিটি ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এর সাবেক চেয়ারম্যান, প্রফেসর ইয়ারুল কবীর, পিএইচডি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. মো. জয়নাল আবেদীন টিটো, লাইন ডাইরেক্টর, হসপিটাল ম্যানেজমেন্ট সার্ভিসেস, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা, সিআইপি মো. সানাউল হক বাবুল, স্বত্বাধিকারী, এবি ফ্যাশন, মো. ফেরদৌস ওয়াহিদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, নওগাঁ, মো. আবু হানিফ টিপু, সহকারী সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, মোহাম্মদ রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ, মো. আল-ফাহাদ ভূঁইয়া, সহকারী অধ্যাপক, লোকপ্রশাসন বিভাগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মো. হাবিবুর রহমান, এফসিএ।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সারোয়ার হোসেন লিটন, চেয়ারম্যান, আক্তার আছেফা মেমোরিয়াল ট্রাস্ট, মো. সামির হোসেন সাকী, ভাইস চেয়ারম্যান, আক্তার আছেফা মেমোরিয়াল ট্রাস্ট, মো. মতিউর রহমান, প্রভাষক, গুরুদয়াল সরকারি কলেজ, সম্রাট জহিরুল ইসলাম ভূঁইয়া জীবন, প্রভাষক, করিমগঞ্জ সরকারি কলেজ, মো. নয়ন মিয়া, প্রভাষক, বিসিএস (সাধারণ শিক্ষা), ডা. মো. আনোয়ার হোসেন, মো. সায়েম আহমেদ, মো. ফরিদ উদ্দিন আহম্মেদ সুমন। তাছাড়া বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্সপাওয়া ও এসএসসি-এইচএসসিতে গোল্ডেন প্লাস পাওয়া উদীয়মান শিক্ষার্থীরা ও সাংবাদিকবৃন্দ।

বক্তাদের বক্তৃতায় শিক্ষার্থীদের লেখা-পড়ার প্রতি মনযোগ ও উত্তম ক্যারিয়ার গঠনের বিষয়ে আলোচনা করেন। তাছাড়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভের জন্য যে যে সাহায্য সহযোগিতা দরকার সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর