ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নড়াইল জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সংবর্ধনা


  • আপলোড সময় : বুধবার ০৭ মে, ২০২৫ সময় : ৩:৪০ পিএম

নড়াইল প্রতিনিধি

 

নড়াইল প্রেসক্লাবে আগমন উপলক্ষে নড়াইল জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার ( এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় নড়াইল প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের হল রুমে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল প্রেসক্লাবের আহবায়ক  অ্যাডভোকেট এস এম আব্দুল হক। নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু। উপস্থাপনা করেন সাংবাদিক মুন্সি আসাদুর রহমান।এ সময় আরও বক্তব্য রাখেন  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ,নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র সাংবাদিক তারিকুজ্জামান লিটু, নড়াইল প্রেসক্লাবের কার্যকরী পরিষদের  সদস্য কার্তিক দাস, মোস্তফা কামাল, কাজী হাফিজুর রহমান, অ্যাড. আজিজুল ইসলাম,হাফিজুল নিলু।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির নব নির্বাচিত সাধারন সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সংবাদমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সমাজের ভুল ত্রুটি সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে তুলে ধরেন। বিএনপি সব সময় সাংবাদিকদের পাশে আছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর