ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

নড়াইলে বিএনপি নেতার ওপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ১২:৫৭ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম সান্টুর ওপর বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।  শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়ন বিএনপির আয়োজনে চাকই চৌরাস্তা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নড়াইল সদর উপজেলা বিছালী ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী হাসনাত।

মোজাহিদুর রহমান পলাশ বলেন, যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে তদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 

সমাবেশে বিছালী ইউনিয়ন বিএনপির সহসভাপতি সামছুল ইসলাম সোহাগ, নড়াইল জেলা ছাত্রদলের সহসভাপতি মো. আল আমিন, বাঘারপাড়া উপজেলার বাগুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান, অভয়নগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোল্ল্যা আব্দুল আলীম।

উল্লেখ্য, গত বুধবার (২ এপ্রিল) মধ্য রাতে মধুরগাতি মোল্ল্যা বাড়ির পারিবারিক কবরস্থানের পাশে সদর উপজেলা বিএনপির নেতা রাশেদুল ইসলাম সান্টুর ওপর ককটেল হামলার ঘটনা ঘটে।

আকাশজমিন/আরআর 




এ সম্পর্কিত আরো খবর