ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

সিরাজগঞ্জের ৪ বাস কাউন্টারকে ৩৯ হাজার টাকা জরিমানা


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ১০:০৫ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের চারটি বাস কাউন্টারকে ৩৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কারন ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ।

জানে গেছে, সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমুর নেতৃত্বে শুক্রবার বেলা ১১টার দিকে  সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে।

অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য ঢাকা রুটে চলাচলকারী এসআই পরিবহন কাউন্টারকে ১২ হাজার, অভি এন্টারপ্রাইজকে ৫ হাজার, সেবা লাইনকে ১২ হাজার ও জেনিন বাস কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রুহুল আমিন, বিআরটিএ’র পরিদর্শক হাফিজুল ইসলাম, যৌথবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর