ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

সিরাজগঞ্জের শাহজাদপুরে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ২:২১ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে রাতের অন্ধকারে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৪ এপ্রিল) দিনগত রাত ৪টার দিকে দুর্বৃত্তরা শাহজাদপুর পৌর সদরের চালা শাহজাদপুর মহল্লার "ডোল ভিটা মিলন সংঘ" মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করে চলে যায়। এতে মন্দিরে থাকা গণেশ, লক্ষী, স্বরস্বতিসহ মোট ৬টি প্রতিমা ভাঙচুর করা হয়।

শনিবার (৫ এপ্রিল) ভোরে মন্দিরের পাশের বাড়ির লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করেছে শাহজাদপুর থানা পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে শত শত সনাতন ধর্মাবলম্বীরা ক্ষতিগ্রস্থ মন্দিরে গিয়ে জড় হয়ে ক্ষোভ প্রকাশ করেন।

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী এবং শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাণী সাহা ও সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত জানায়, যুগ যুগ ধরে এখানে পূজা অর্চনা হয়ে আসছে। এটা শাহজাদপুরের একটি ঐতিহ্যবাহী মন্দির। ইতোপূর্বে এখানে কখনো হামলা ভাঙচুরের ঘটনা ঘটেনি। এই মহল্লার হিন্দু মুসলিম সবার আন্তরিক সহযোগিতায় এখানে পূজা উদযাপন হয়ে আসছে দীর্ঘকাল। আজ হঠাৎ কে বা কাহারা রাতের অন্ধকারে এসে প্রতিমা ভাঙচুর করে চলে গেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সনাতনী নেতৃবৃন্দ দুষ্কৃতকারীকে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।

এ বিষয়ে এএসপি (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুষ্কৃতকারীকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এ ঘটনায় সনাতনীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। শত শত সনাতন ধর্মাবলম্বী বিক্ষুব্ধ মানুষ এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন। সেইসাথে তারা চরম উদ্বেগও প্রকাশ করেছেন।

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর