ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

পাওনা টাকা চাওয়ায় সেচ্ছাসেবকলীগ নেতার হাতে শ্রমিক আহত


  • আপলোড সময় : শনিবার ০৩ মে, ২০২৫ সময় : ৭:০২ পিএম

পটুয়াখালী প্রতিনিধি 

পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সেচ্ছাসেবকলীগ নেতা মিরাজ মৃধার দেশীয় অস্ত্রের আঘাতে আহত হয়েছেন নির্মাণ শ্রমিক কামাল হাওলাদার(৩৬) ও তার ছেলে মো. নাঈম(১৮)। গত মঙ্গলবার(১এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে। বিষয়টি নিয়ে পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

অভিযোগ থেকে জানা গেছে, পাওনাদার কামাল হাওলাদারের ছেলে মো. নাঈমকে একইদিন দুপুরে বেধড়ক মারধর করেন মিরাজ মৃধা। পরে সন্ধ্যায় বিষয়টি জানাতে মিরাজের বাড়িতে গেলে ক্ষিপ্ত হয়ে কামাল হাওলাদারকে দা দিয়ে আঘাত করেন তিনি।

এই ঘটনায় দেশীয় অস্ত্র হাতে মিরাজ মৃধার কামাল হাওলাদারকে কোপানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

বিষয়টি নিয়ে ইতিমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ বিষয়ে ভুক্তভোগী কামাল হাওলাদার বলেন, আমি মিরাজের কাছে টাকা পাই। যে টাকা কিছু দিন আগে সে আমার থেকে ধার নিয়েছিল। টাকা চাইতে গেলে সে আমাকে অকথ্য ভাষায় গালাগালি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপরে সে বেশ কয়েকবার আমাকে ফোনে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমি থানায় অভিযোগ দিয়েছি। মিরাজ এলাকায় অনেকের সাথে বহুবার এমন কাজ করেছে। তার নামে অপহরণের অভিযোগ রয়েছে। আমি আমার সাথে অন্যায়ের বিচার চাই। 

পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গিয়েছে। মামলা রুজু করা হচ্ছে ও আসামিদের গ্রেপ্তার হয়ে আমাদের টিম কাজ করছে।

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর