ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

সিরাজগঞ্জের শাহজাদপুরে হত্যাচেষ্টা মামলায় দলিল লেখক কারাগারে


  • আপলোড সময় : শুক্রবার ০৯ মে, ২০২৫ সময় : ৫:৫৮ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির মামলায় আনিসুর রহমান নামে এক দলিল লেখককে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল খালেক।

শনিবার (৫ এপ্রিল) শাহজাদপুর চৌকি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামি আনিসুর রহমান গাড়াদহ দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। তিনি শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকের পেশায় নিয়োজিত।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গাড়াদহ দক্ষিণপাড়া গ্রামের সবুজ আহমেদের সঙ্গে একই গ্রামের আনিসুর রহমানের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে আনিসুর রহমানের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল পূর্ব পরিকল্পিতভাবে সবুজ আহমেদের বাড়িতে হামলা চালায়। এ সময় হত্যার উদ্দেশ্যে সবুজ আহমেদকে বেধড়ক মারধর করা হয়। এতে সবুজ আহমেদ, তার মা ও ছোট ভাই আহত হন। এ সময় সবুজের স্ত্রী মারুফাকে শ্লীলতাহানি করা হয় বলেও মামলায় বাদী অভিযোগ করেন।

শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল খালেক বলেন, হামলার ঘটনায় গত শুক্রবার রাতে সবুজের স্ত্রী মারুফা পারভীন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পরপরই প্রধান আসামি আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

আকাশজমিন/আর


এ সম্পর্কিত আরো খবর