ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

পাবনায় নাঈম হত্যার খুঁনিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ


  • আপলোড সময় : বুধবার ০৭ মে, ২০২৫ সময় : ৪:৪৮ পিএম

পাবনা প্রতিনিধি:

পাবনা শহরের চাঞ্চল্যকর কিশোর আরাফাত হোসন নূরের (১৮) হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার (৬এপ্রিল) দুপুরে শহরের দক্ষিণ রাঘবপুর থেকে নিহত নূরের স্বজন ও এলাকাসী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমবেত হয়ে মানবন্ধনে মিলিত হন। মানবন্ধনে নিহত নূরের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী তুলে ধরে বক্তব্য  দেয়া হয়।

পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্বারকলিপি দিতে গেলে পুলিশ তাদের বাধা প্রদান করেন। এসময় বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে পরলে ফটক খুলে দেয়া হয়। পরে তারা  জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্বারক লিপি প্রদান করেন। স্বারকলিপি গ্রহনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার এই হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আশ্বাস প্রদান করেন।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল (বুধবার) রাতে পূর্বশত্রুতা ও আঞ্চলিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর অনন্ত বাজার এলাকায় হরিজন কলনীর সামনে কিশোর আরাফাত হোসন নূরকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করে দূর্বৃত্তরা। নিহত আরাফাত দক্ষিণ রাঘবপুর মহল্লার ওমর আলীর ছেলে। এই ঘটনায় নিহত নূরের মা বাদী হয়ে পাবনা সদর থানায় ১৩ জনে নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে পুলিশ ঘটনার জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুস সালাম বলেন, ঘটনাটি পূর্বশত্রুতার জের ধরে হয়েছে। নিহত নূরের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। আশা করছি খুব দ্রুতই তাদের আইনের আওতায় নিয়ে আসবো।

আকাশজমিন/আর

 

 

 

 

 


এ সম্পর্কিত আরো খবর