ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায়

লালপুরে তিন পরিবহনকে জরিমানা


  • আপলোড সময় : বুধবার ০৭ মে, ২০২৫ সময় : ৫:৫১ এএম

নাটোর প্রতিনিধি 

নাটোরের লালপুর উপজেলায় ঈদ উপলক্ষে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে তিনটি পরিবহনকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) দুপুরে লালপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুপার সনি, বাংলা স্টার ও বাঘা পরিবহনকে ৮ হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে দেখা যায়, ঈদকে কেন্দ্র করে লালপুর থেকে ঢাকা গামী বাসের নির্ধারিত ভাড়া ৬০০ টাকা হলেও যাত্রীদের কাছ থেকে ৭৫০ থেকে ৮০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছিল। বাস মালিকদের এই সিন্ডিকেটের কারণে সাধারণ যাত্রীরা বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই যাত্রা করছিলেন।

অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আদায়কৃত বাড়তি টাকা যাত্রীদের ফেরত দেওয়া হয়। ইউএনও মেহেদী হাসান বলেন, "ঈদের মতো আনন্দঘন সময়কে পুঁজি করে কেউ যেন সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চলবে। ভবিষ্যতে এমন অভিযোগ পেলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।"

আকাশজমিন/আর








এ সম্পর্কিত আরো খবর