ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

পাবনায় গাজাবাসীর সমর্থনে বিক্ষোভ মিছিল সমাবেশ


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৩:৪৪ পিএম

পাবনা প্রতিনিধি:

ফিলিস্তিনের গাজাবাসীর উপর ইসরায়েলের নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদ গাজাবাসীর সমর্থনে পাবনায় বিশাল বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( এপ্রিল) দুপুরে পাবনা জেলা স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্ত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।


এসময় শহরের বিভিন্ন প্রান্ত থেকে খন্ড খন্ড মিছিল এসে শহীদ চত্বর জনসমদ্রে পরিনত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, পাবনা জেলা স্কুলের সহকারী শিক্ষক আসাদুজ্জামান খান, সাংবাদিক এসএম আদনান উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক ইউসুফ আরফান বিপ্লব, যুগ্ম-সদস্য সচিব শাওন হোসেন, এডওয়ার্ড কলেজ ছাত্রদল নেতা মাহফুজুর রহমান শ্রাবণ, ছাত্র জনতার আন্দোলনে  চোখ হারানো সাজ্জাদ হোসেন অনিক, পাবনা স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এমএইচ অনিকসহ প্রমুখ।


বিক্ষোভ মিছিল সমাবেশ থেকে ইসরায়েলি পণ্য বয়কট ফিলিস্তিন স্বাধীনের জন্য মুসলিম ঐক্যে এবং জিহাদের জন্য ডাক দেওয়া হয়। বিভিন্ন স্কুল কলেজের সহস্রাধিক শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর