ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

অল্পের জন্য রক্ষা পেলেন ১৫ পুলিশ সদস্য


  • আপলোড সময় : শনিবার ০৩ মে, ২০২৫ সময় : ১০:৩৬ এএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটে হাঁড়িভাঙ্গা মাজার এলাকায় ট্রাকের ধাক্কায় ১৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজন পুলিশ সদস্যদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার ( এপ্রিল) সকাল ১০ সদর উপজেলার হাঁড়িভাঙ্গা মাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। ঘটনায় ট্রাকচালক সোহানকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই রফিকুল ইসলাম, এসআই আবু বক্কর, এএসআই মহেশ, নায়েক শাখাওয়াত, নায়েক রাহিনুল, কনস্টেবল সাইফুল, মানিক, সবুজ মোজাম্মেল, নয়ন, জাফর (গাড়ি চালক), লুৎফর, শাহাদাৎ, ইলিয়াস, মোস্তফা।স্থানীয়রা জানান, সকালে লালমনিরহাট জেলা পুলিশ লাইন থেকে ছেড়ে আসা গাড়িটি ১৫ পুলিশ সদস্য নিয়ে সিন্দুরমতি মেলার উদ্দেশে রওনা করে। গাড়িটি হাঁড়িভাঙ্গা মাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ১৫ পুলিশ সদস্য আহত হয়।

লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী  বলেন, সড়ক দুর্ঘটনায় ১৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনায় করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর