ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ৫:১৮ পিএম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :

ফিলিস্তিনের গাজা রাফায় ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল করেছে ভালুকা সরকারি কলেজ ছাত্রদল। মঙ্গলবার এপ্রিল সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে কর্মসূচির আয়োজন করা হয়।

 

বিক্ষোভ মিছিল থেকে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন বক্তারা এবং অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান। তারা বলেন, নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বর আগ্রাসন মানবতাবিরোধী অপরাধ। বিশ্ব সম্প্রদায়ের উচিত এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া।

 

বিক্ষোভ মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক এস. এম. আলী রাজ, সদস্য সচিব মাহিদ আল হাসান মৃদুল, ১নং যুগ্ম আহ্বায়ক তানভীর হাসান শান্ত, যুগ্ম আহ্বায়ক রিটন হাসান, জাহিদ হাসান, জাহাঙ্গীর আলম, মামুন মন্ডল, এইচ.এস.সি মানবিক শাখার ক্লাস কমিটির সভাপতি তোফায়েল আকন্দ এবং সাধারণ সম্পাদক সাগর মির্জাসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, ফিলিস্তিনে নির্বিচারে নারী-শিশু হত্যা একটি নিকৃষ্ট মানবতা লঙ্ঘন। ছাত্রদল সবসময় মানবাধিকারের পক্ষে এবং দুঃসময়ে নিপীড়িত মানুষের পাশে রয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর