ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

সিরাজগঞ্জের যমুনায় নিখোঁজের ২ দিন পর যুবকের মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ৮:০৭ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে গোসলে নেমে মিরাজুল ইসলাম নামে এক যুবক নিখোঁজ হয়। নিখোঁজের ২ দিন পর তার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার নিশ্চন্তপুর এলাকায় যমুনা নদীতে ভাসমান অবস্থায় মিরাজুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিরাজুল ইসলাম চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের উত্তর হাটাইল গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আনোয়ার হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মিরাজুল ইসলাম পরিবারের অন্য সদস্যদের সাথে গত (৬ এপ্রিল) রবিবার বিকালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চরছলিমাবাদ (ভূতের মোড়) এলাকায় যমুনা নদীতে গোসল করতে যায়। তবে সবার অগোচরে নদীর স্রোতে নিখোঁজ হয় মিরাজুল। পরবর্তী‌তে মাছ ধরার জাল ও নৌকা নিয়ে অনেক খোঁজা খুঁজি ক‌রেও তাকে উদ্ধার করা যায়নি। গতকাল সোমবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশী চালিয়ে তাকে উদ্ধার করতে না পেরে ফিরে যায়। মঙ্গলবার সকালে নিশ্চিন্তপুর এলাকায় তার মরদেহ ভাসতে দেখে জেলেরা পরিবারকে খবর দেয়। পরে তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসা হয়।

এ বিষয়ে চৌহালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান জানায়, সকালে ভাসমান অবস্থায় মিরাজুলের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর