ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

বাঁশখালীতে হাতি হত্যা করে দস্যুরা নিয়ে গেছে দাঁত


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ২:১৮ পিএম

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: 

বাঁশখালীতে বিশালাকার একটি হাতিকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে হাতির মূল্যবান দাঁত নিয়ে গেছে দস্যুরা। শরীরের ক্ষত-বিক্ষত হাতিটি পঁচে ফুলে মোটা হয়ে পড়ে থাকার ৩দিন পর স্থানীয় বন বিভাগ গত মঙ্গলবার (৮এপ্রিল) রাতে খবর পেলেও বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত ময়না তদন্ত করেনি। ঘটনাস্থলে হাতিটি পড়ে আছে।

পৃথিবীর বিশালকার স্থলচর প্রাণী এই হাতিকে নির্মমভাবে হত্যার ঘটনাস্থলটি হচ্ছে বন বিভাগের জলদী রেঞ্জের আওতাধীন বাঁশখালী পৌরসভার জঙ্গল জলদী মনুরমার ঝিরি পাহাড়ি এলাকায়। ঘটনাস্থলটি উপজেলা সদর থেকে মাত্র ৪/৫ কিলোমিটার দূরে হলেও হাতিটিকে হত্যা করে মূল্যবান দাঁত নিয়ে যাবার ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোন মামলা কিংবা জিডি হয়নি।

মৃত হাতিটি দেখা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, হাতিটির বিশালকার ২টি দাঁতের অংশ মাথা কুপিয়ে শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলেছে এবং মুখের ভিতর থাকা আরও ছোট ২৪টি দাঁতের অংশও ক্ষত-বিক্ষত করা হয়েছে। ৪ পায়ের বিভিন্ন অংশেও ক্ষত চিহ্ন আছে। হাতিটি পঁচে ফুলে গন্ধ ছড়াচ্ছে।

এ বিষয়ে বন বিভাগের জলদী রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, হাতিটি ময়না তদন্তের জন্য বিশেষজ্ঞ ডাক্তার আনা হবে এবং উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুসারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'

 

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর