ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

কুষ্টিয়ায় বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত


  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ৩:৩৬ এএম

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলায় গড়াই বাসের ধাক্কায় নয়ন (২৫) ও রনি (২৬) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে বটতৈল ঈদগাহপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশের পরিদর্শক সৈয়দ আল মামুন।

 নিহত নয়ন ইসলাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া গ্রামের বাসিন্দা ও রনি ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামের বাসিন্দা। তারা দুজনেই কিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেডে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী গড়াই পরিবহনের বাসের ধাক্কায় নয়ন ও রনি ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলের পেছনের সিটে থাকা অপর আরোহী মিজানুর রহমান আহত হন। তারা তিনজনই কিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেডে চাকরি করতেন। পাশাপাশি গ্রামে বাড়ি হওয়ায় একসঙ্গে তিনজন সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।

 কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশের পরিদর্শক সৈয়দ আল মামুন বলেন, শনিবার সকাল ৮টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে খুলনাগামী একটি বাসের ধাক্কায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি মরদেহ উদ্ধার করে। বাস ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর