ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

‘আওয়ামী লীগ দেশে অরাজগতা সৃষ্টি করলে এদেশের মাটিতে জায়গা দেওয়া হবে না’


  • আপলোড সময় : বুধবার ৩০ এপ্রিল, ২০২৫ সময় : ৮:১০ এএম

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর মহানগর বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণ বলেন,শেখ হাসিনার সরকার দীর্ঘ  ১৫ বছর ক্ষমতায় ছিলো। তারা দেশের কোন উন্নয়ন করেনি, তারা তাদের ভাগ্যের উন্নয়ন করেছে।

তারা হাজার হাজার ছাত্র জনতার মৃত্যুর মাধ্যমে এবং এদেশের জনগণের তারা খেয়ে দেশ থেকে পালিয়েছে। হাসিনা দেশের ওপর প্রান্ত থেকে বিভিন্ন সময় তিনি তার নেতা কর্মীদের মেসেজ দিয়ে  এ দেশে অরাজগতা সৃষ্টি করার জন্য বলছেন । তিনি গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য বলেন। আপনার চিন্তা করে দেখেন যদি আমাদের গার্মেন্ট শিল্প  বন্ধ হয়ে যায় আমরা খাবো কি, আমাদের মা-বোনরা খাবে কি। হাজার হাজার লোক বেকার হয়ে যাবে ও চুরি ছিনতাই বেড়ে যাবে।

আজ শনিবার (১২ এপ্রিল) দুপুরে টঙ্গী বাজার এলাকায় ঢাকা -ময়মনসিংহ মহাসড়কে আওয়ামীলীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আওয়ামীলীগের উদ্দেশ্য আরো বলেন, আপনারা শান্তিতে আছেন শান্তিতে থাকেন । যদি অরাজগতা করার পায়তারা করেন তাহলে আপনাদেরকে এদেশের মাটিতে জায়গা দেওয়া হবে না। এদেশের মাটিতে কবর রচনা করা হবে। হাসিনা আপনাদেরকে রেখে  দেশ থেকে পালিয়ে চলে গেছেন   তাহলে বুঝেন কোন নেতার নেতৃত্বে ছিলেন এতোদিন আপনারা। যে নেত্রী ও নেতা তাদের কর্মীদের বিপদে ফেলে চলে যায় আমরা আশা করবো সেই নেতার নেতৃত্বের আপনারা আর রাজনীতি করবেন না।

সমাবেশে গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল বলেন, শেখ হাসিনা পালানের পর তাদের কিছু দোসরা ঘাপটি মেরে দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে  আছে। সেই সমস্ত লোকজন ফেসবুকের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি দিয়ে দেশকে অস্থিতিশীল  করার পায়তারা করছে। যেইখানে ছাত্রলীগ ও যুবলীগ রাজপথে নামার দুঃসাহস করবে সেখানেই তাদের লাঠি হাতে মোকাবেলা করা হবে।

বিক্ষোভ মিছিলে গাজীপুর মহানগর বিএনপি'র নেতা আব্দুর রহিম কালাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর