ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

দিনাজপুর মেডিকেল কলেজে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের মতবিনিময়


  • আপলোড সময় : শুক্রবার ০৯ মে, ২০২৫ সময় : ১০:৫২ পিএম

দিনাজপুর প্রতিনিধি ॥ 

দিনাজপুর মেডিকেল কলেজে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  ১২ এপ্রিল ২০২৫, শনিবার বেলা সাড়ে বারোটায় কলেজের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মানব সম্পদ ব্যবস্থাপনা) ও প্রকল্প পরিচালক ডা. মোহাম্মদ মাসুদুর রহমান, উপ-পরিচালক (সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ) ডা. সৈয়দ মোহাম্মদ বাকী বিল্লাহ। 

এছাড়া দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমান ও জেলা সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস সভায় বক্তব্য প্রদান করেন। সভায় কলেজের বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকবৃন্দ তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। 

মতবিনিময় সভার শুরুতে মহাপরিচালক ও অতিথিদের কলেজে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর কলেজ ক্যাম্পাসে অতিথিদের অংশগ্রহণে তিনটি গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম। সভার শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করেন অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী। 

পরে মহাপরিচালক কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন এবং হোস্টেল ভবন নির্মাণ প্রকল্প স্থান পরিদর্শন করে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। সভাটি দিনাজপুর মেডিকেল কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর