ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

দেড়'শ বছরের ঐতিহ্যবাহি বারুহাঁসের বউ মেলা


  • আপলোড সময় : শুক্রবার ০৯ মে, ২০২৫ সময় : ৫:১৩ এএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

প্রায় দেড়'শ বছর আগের সিরাজগঞ্জের তাড়াশের বারুহাঁসের ভাদাই নাম খ্যাত মুল মেলার পরের দিন অনুষ্ঠিত হতে শুরু করে ঐতিহ্যবাহী বউ মেলা। যে মেলায় মা, শাশুড়ী, জায়া, জননী মিলে কেনা কাটায় মেতে উঠেন। আবার এ বউ মেলায় শুধু বারুহাঁস গ্রাম নয় আশপাশের তাড়াশ, সিংড়া, গুরুদাসপুরের সীমান্ত ঘেষা গ্রাম গুলো থেকে নারী, কন্যা, কিশোরীসহ নানা বয়সের নারীরা ভীড় জমান। যা এলাকায় বউ-শাশুড়ির মিলন মেলায় পরিণত হয়। স্থানীয়রা জানান, এ বছরও শুক্রবার পূর্ণিমার রাতে বসে ছিল বারুহাঁসের ভাদাই মেলা।

আর মুল মেলা ছিল শনিবার সারা দিন। এরপর রবিবার সকাল থেকে এলাকার শত শত নারী তাঁদেও জন্য উম্মুক্ত বউ মেলায় আসতে শুরু করেন। বিশেষ করে ঐতিহ্যবাহী বউ মেলায় দোকান গুলোতে নামী- দামী ব্যান্ডের কসমেটিক্স সামগ্রীর সাথে কম দামের পণ্যও ঠাসা ছিল। এ ছাড়া ছাড়াও কাঠের তৈরি আসবাবপত্র, নিত্য প্রয়োজনীয় গৃহস্থালী জিনিসপত্র, মৃৎপাত্র, মিঠাই মিষ্টান্ন থেকে কোন কিছুই বাদ ছিলনা।

নাগর দোলায় চাপা, জাদু প্রদর্শণ, পতুল নাচ দেখতে এবং মেলার রস গোল্লা খেতে এসেছেন সিংড়ার বিয়াস গ্রামের কিশোরী জান্নাতুল পারভীন। আবার বউ মেলায় অনেক বয়স্ক নারীদের বাঁশ, বেত, কাঠের তৈরী আসবাব, দা- বটির মত প্রয়োজনী লৌহ্যজাত গৃহস্থালী জিনিসপত্র কিনতে দেখা গেছে।

মেলার আয়োজক কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম জানান, মেলার পরের দিন আশে- পাশের এলাকার প্রায় ২০ থেকে ২৫ টি গ্রামের কিশোরী, স্কুল- কলেজে পড়া মেয়েরা ও বয়স্ক নারীরা মেলায় এসে সাচ্ছন্দে কেনাকাটা করেন। পাশাপাশি মেলায় পাওয়া যায় এমন হরেক রকম খাবারও খান। আর নারীদের নিরাপত্তার জন্য আয়োজক কমিটি নজরও রাখেন।


আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর