ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

শিবগঞ্জে রাজমিস্ত্রী হেলিকপ্টার তৈরী করে চাঞ্চল্য


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ মে, ২০২৫ সময় : ১১:০৩ এএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের মাটিয়ান গ্রামের কৃষক মকবুল হোসেনের ছেলে হতদরিদ্র রাজমিস্ত্রী আরিফুল ইসলাম হেলিকপ্টার তৈরী করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। আগামী ১৫-২০ দিনের মধ্যে বাকী কাজ সম্পূর্ণ করে আকাশে উড়াতে সক্ষম হবে বলে দাবী করেন রাজমিস্ত্রী আরিফুল।

 সরেজমিনে আরিফুলের বাড়িতে গিয়ে দেখা যায়, ছোট্ট একটি ঘরের মধ্যে তৈরী হচ্ছে হেলিকপ্টার আশেপাশে পরে রয়েছে বিভিন্ন রকমের সরঞ্জাম। নিজের স্বপ্নকে বাস্তব রূপ দিতে ২০১৮ সাল থেকে দৈনিক আয়ের কিছু অংশ থেকে হেলিকপ্টার তৈরীর সরঞ্জাম ক্রয় করে একটি হেলিকপ্টার তৈরী করেছে রাজমিস্ত্রী আরিফুল। এতে তার প্রায় ২ লক্ষ টাকা খরচ হয়েছে। বাঁকী কাজ সম্পূর্ণ করতে আরো ৫০ হাজার টাকার প্রয়োজন বলে জানান তিনি। টাকার ব্যবস্থা হলে আগামী ২০ দিনের মধ্যে অবশিষ্ট কাজ সম্পূর্ণ করে হেলিকপ্টারটি আকাশে উড়াতে সক্ষম হবে বলে জানান তিনি।

মাটিয়ান গ্রামের জাকারিয়া জুয়েল বলেন, ছোট বেলা থেকে আরিফুল অনেক কিছু তৈরী করতো। হতদরিদ্র আরিফুল তার উপার্জনের টাকা দিয়ে হেলিকপ্টার তৈরী করছে। সরকারী ভাবে কোন সহায়তা পেলে ভবিষ্যতে আরো ভাল কিছু তৈরী করতে পারবে।

আরিফুলের স্ত্রী সালমা বেগম বলেন, স্বামী স্ত্রী এক মেয়েকে নিয়ে অতি কষ্টে তারা জীবন যাপন করেন। আমার স্বামী তার স্বপ্ন পূরন করতে উপার্জনের টাকা ব্যয় করে এটি তৈরী করছে এতে আমাদের কষ্ট হলেও আমরা খুশি।

কিচক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন বলেন, হেলিকপ্টার তৈরীর বিষয়টি আমি জেনেছি। এটা ইউনিয়ন বাসী হিসেবে গর্বের বিষয়। আমরা তার উদ্যোগকে স্বাগত জানায়।

এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, হেলিকপ্টার তৈরী করায় আমরা তাকে সাদুবাদ জানাই। তাকে উৎসাহ যোগাতে প্রয়োজনে তাকে সরকারী ভাবে সহযোগিতা করা হবে। হেলিকপ্টার তৈরীর বিষয়টি ছড়িয়ে পরায় দেখার জন্য প্রতিদিন তার বাড়িতে শত শত মানুষ ভিড় জমাচ্ছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর