ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ভাঙ্গায় অপহরণের শিকার শিক্ষার্থীকে উদ্ধার দাবীতে সংবাদ সম্মেলন


  • আপলোড সময় : শনিবার ২৬ এপ্রিল, ২০২৫ সময় : ১:৫০ পিএম

(ভাঙ্গা) ফরিদপুর প্রতিনিধি:

 ফরিদপুর ভাঙ্গায় এস.এস.সি পরীক্ষার্থী যুথি মল্লিক অপহরণের নয়দিন কেটে গেলেও তার সন্ধান না মেলায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে এলাকাবাসী। অপহৃত ঐ শিক্ষার্থী উপজেলার কাউলিবেড়া ইউনিয়েনর খাটরা গ্রামের জিতেন মল্লিকের মেয়ে যুথি রানী মল্লিক। ১২ এপ্রিল (শনিবার) দুপুর সাড়ে ১২ টার সময় উযজেলার খাটরা এলাকায় এই সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

এসময় প্রবাসী জিতেন মল্লিকের সহধর্মীনি শিউলী রানী মল্লিক সংবাদ সম্মেলনে বলেন, এই বছরে আমার মেয়ে যুথি রানী মল্লিক একজন এসএসসি পরীক্ষাথী ছিল। ৩ এপ্রিল বিকেলে যুথি রানী মল্লিক বাড়ির থেকে প্রাইভেট পড়তে যাওয়ার অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত মেয়েকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরবর্তীতে  সম্ভাব্য সকল জায়গায় মেয়ের খোঁজ খবর নিয়ে না পাওয়ায় আমরা ভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করি।

 

এই বিষয়ে ইউপি ইউপি সদস্য বাবু মোল্লা সাংবাদিকদের বলেন, মেয়ে ও ছেলে দুজনের তারাও খোঁজ করছেন কিন্তু মোবাইলফোন বন্ধ রাখায় তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না।

 

এই বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ভাঙ্গা থানার এসআই মিজানুর রহমান জানান,তথ্য ও প্রযুক্তির সহায়তায় আমরা মেয়েটির অবস্থান শনাক্তের চেষ্টা করছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হবে।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর