ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

সিরাজগঞ্জে ব্যাটারি কারখানায় ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫


  • আপলোড সময় : শুক্রবার ০২ মে, ২০২৫ সময় : ৯:৪৩ এএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে ব্যাটারি কারখানায় ডাকাতির ঘটনায় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) গাজীপুর সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত রেছেন, সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন।

গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুর জেলার শ্রীপুর থানার বেতজুরী গ্রামের ওহাব আলীর ছেলে ওয়াসিম পলান (২৩), একই থানার বারুতুপা গ্রামের মৃত আজিবরের ছেলে জাহিদুল ইসলাম (২৫), সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাচানদিঘী গ্রামের মৃত মজনুর ছেলে ইয়াকুব শাহ (২৩), বড় পাওতা গ্রামের দবির শেখের ছেলে শামীম হোসেন (৩৪) পলাশী গ্রামের মজনু প্রামাণিকের ছেলে লাবু প্রামানিক (৪০) এসময় ডাকাতির কাজে ব্যবহৃত তিনটা চাইনিজ কুড়াল, দুইটি মোবাইল ফোন একটি কার্ভাডভ্যান উদ্ধার করা হয়।

 সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, সোমবার বিকেলে গ্রেফতারদের আদালতে হাজির করলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাদের কারাগারে পাঠান আদালত।

উল্লেখ্য, গত ১৩ মার্চ রাতে বারুহাস ইউনিয়নের হেদার খাল নামক স্থানের ভাই ভাই ব্যাটারি কারখানায় ২৫-৩০ জন ডাকাত শ্রমিকদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করেন। এসময় তারা কারখানার ব্যবস্থাপকের সঙ্গে থাকা নগদ ৭০ হাজার টাকা, ১৪টি মোবাইল ফোন, একটি কাভার্ডভ্যান, পুরাতন ব্যাটারির প্লেট ১০ টন, তিন টন সিসা ব্যাটারির কানেক্টিন ১২০০ কেজি লুট করেন। যার মূল্য ৩৮ লাখ ৮০ হাজার টাকা। ঘটনায় তাড়াশ থানায় ডাকাতি মামলা করেন কারখানার মালিক।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর