ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

টাঙ্গাইলে সেফটি ট্যাংক থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : শনিবার ২৬ এপ্রিল, ২০২৫ সময় : ৭:৩২ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি॥

টাঙ্গাইলের কালিহাতীতে সেফটি ট্যাংকের ভেতর থেকে আব্দুল আলীম(১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার(১৫ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের সাতুটিয়া দক্ষিণ পাড়া থেকে গলায় প্লাস্টিকের রশি পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। আব্দুল আলীম ঘাটাইল উপজেলার চানতারা গ্রামের সৌদি প্রবাসী জহুরুল ইসলামের ছেলে। তিনি কালিহাতী শাজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতুটিয়া দক্ষিণ পাড়া এলাকার জামাল বাদশার বসত ঘরের পেছনের সেফটি ট্যাংকের ভেতরে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। নিহতের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। গলায় প্লাস্টিকের রশি পেঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- শ্বাসরোধে আলীমকে হত্যা করে মরদেহ গোপণ করার চেষ্টা করা হয়ে থাকতে পারে।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আদিবুল ইসলাম জানান, নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর