ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

ভালুকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ১০:৩২ এএম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :

ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্বিচারে হামলা ও গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও র‍্যালি করেছে দারুণনাজাত মডেল মাদরাসা ভালুকা শাখা। বুধবার (১৬ এপ্রিল) সকালে মাদরাসা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মেজরভিটা মোড় ও গফরগাঁও সড়ক হয়ে ভালুকা বাসস্ট্যান্ড স্মৃতিসৌধ চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

পরে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে মাদরাসা প্রাঙ্গণে ফিরে কর্মসূচির সমাপ্তি ঘটে। কর্মসূচিতে মাদরাসার শিক্ষক ও বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ফিলিস্তিনে মুসলমানদের উপর ইসরায়েল যে নির্মম দমন-পীড়ন চালাচ্ছে তা মানবতাবিরোধী অপরাধ। বক্তারা বিশ্ব মুসলিম সমাজসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সেই সঙ্গে ইসরায়েলি পণ্য বর্জন এবং মুসলিম ঐক্যের ডাক দেন।

আকাশজমিন/আরআর/ 


এ সম্পর্কিত আরো খবর