ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

সাতক্ষীরায় ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ মে, ২০২৫ সময় : ৬:০৮ এএম

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) দুপু‌রে শহ‌রের খুলনা রোড মোড়ে এই বিক্ষোভ কর্মসূচিতে শত শত শিক্ষার্থী অংশ নেয়। 'কারিগরি ছাত্র আন্দোলন' ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে খুলনা রোড মোড়সহ আশপাশের এলাকাজুড়ে যান চলাচল সম্পূর্ণরূপে স্থবির হয়ে পড়ে।

এসময় বিক্ষোভরত শিক্ষার্থী‌রা জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল, বিতর্কিত নিয়োগবিধি সংশোধন এবং সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করণ, ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণ, আধুনিক কারিকুলাম প্রণয়ন এবং ধাপে ধাপে ইংরেজি মাধ্যম চালুকরণ, সংরক্ষিত পদে অপ্রাসঙ্গিক নিয়োগ না দিয়ে ডিপ্লোমা প্রকৌশলীদের মর্যাদা নিশ্চিতকরণ, কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ বন্ধ এবং প্রকৃত কারিগরি শিক্ষিত জনবল নিয়োগ নিশ্চিত করণ, পৃথক ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় এবং ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন, পলিটেকনিক ও মনোটেকনিক থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ডুয়েটের অধীনে ভর্তি কার্যক্রম চালুকরণের দা‌বি তু‌লে স্লোগান দিতে থা‌কেন। এই আন্দোলনে নেতৃত্ব দেন মোমিনুল ইসলাম মোমিন, নিশিত তাছনীম, আবদুল্লাহ অর্ক প্রমুখ। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা সাতক্ষীরার জেলা প্রশাসকের কা‌ছে ছয় দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর