ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পটুয়াখালীতে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের মাঝে অনুদান প্রদান


  • আপলোড সময় : বুধবার ৩০ এপ্রিল, ২০২৫ সময় : ১১:৩৫ পিএম

পটুয়াখালী প্রতিনিধি

২০২৪ সালে বিলুপ্ত গণতন্ত্র উদ্ধারে রাস্তায় নামে সাধারণ ছাত্র জনতা। এরই ধারাবাহিকতায় গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ হয় অসংখ্য ছাত্র-জনতা। এসকল শহিদদের আত্মত্যাগ স্মরণে তাঁদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে পটুয়াখালী জেলা পরিষদের উদ্যোগে চেক বিতরণ করা হয়েছে।

 বুধবার (১৬ এপ্রিল) সকালে সাড়ে ১০ টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ১৫ জন শহিদ পরিবারের মাঝে ২ লাখ টাকার করে মোট ৩০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো: আরিফ হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা রুবাইয়াৎ জাহান, জেলা প্রশাসনের কর্মকর্তা মো: নজরুল ইসলাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন তাঁর বক্তব্যে বলেন, “শহিদদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা ও গণতান্ত্রিক অভিযাত্রার পাথে। তাঁদের পরিবারদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। সরকারের বিভিন্ন অর্গান শহীদদের পরিবারের উন্নয়নে কাজ করেছে। এ অভ্যূত্থানে নিহত সকল শহীদদের স্মৃতি ধরে রাখতে কবরগুলো পাকা করে রাখার প্রকল্প পাস হয়েছে, অল্প কিছু দিনের মধ্যেই কাজ শুরু হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর