পটুয়াখালী প্রতিনিধি ॥
পটুয়াখালী
মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. শামিম আল আজাদের সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার
দাবিতে এবং হাসপাতাল ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতকরনে সাময়িক সময়ের জন্য আউটডোর সেবা
বন্ধ এবং বৃহস্পতিবার ( ১৭ এপ্রিল) সকাল ১০ টা থেকে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন
করেছে ইন্টার্ন ডাক্তার ও নার্সরা। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাসে সকাল
১০ টা থেকে এ কর্মসূচী শুরু করা হয়। যা চলে দুপুর ১২ টা পর্যন্ত।
তদন্ত
প্রতিবেদন পাওয়ার আগেই ডাক্তার শামিম আল আজাদকে ওএসডি করে মহাখালীতে সংযুক্ত করার প্রতিবাদেই
আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে এ কর্মসূচী পালন করেন। এতে আউটডোরে কিছু সময়ের জন্য
চিকিৎসা সেবা বিঘ্নিত হয়।
কর্মসূচী
পালনকারীরা জানান, গত ১৪ এপ্রিল মর্মান্তিক ঘটনার আমরা চাই সুষ্ঠু তদন্ত সম্পন্ন হওয়ার
মাধ্যমে দোষী ব্যক্তির বিচার নিশ্চিতকরন এবং আমাদের ক্যাম্পাসে চিকিৎসক, নার্স এবং
ভর্তিরত রোগীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানাচ্ছি।
উল্লেখ্য,
গত ১৪ এপ্রিল বিকেলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষার্থী
হুসাইন মোহাম্মদ আশিক পানিতে ডুবে অসুস্থ হয়ে পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালের নিবিড়
পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আকাশজমিন/আরআর