ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

চট্টগ্রামস্থ বাঁশখালী জাতীয়তাবাদী ফোরামের কমিটি গঠন


  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ১:২৩ পিএম

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যে ও সময়োপযোগী কার্যক্রম পরিচালনা করার জন্য চট্টগ্রামস্থ বাঁশখালী জাতীয়তাবাদী ফোরামের দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে বাঁশখালী জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার ইমদাদুল হক সিকদার মাসুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা এম দিলদার এইচ রানা-কে সভাপতি ও চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা হাসান মোহাম্মদ জুনায়েদ (রাসেল)-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

 কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার ইমদাদুল হক সিকদার মাসুদ বলেন, ‘জাতীয়বাদী ও জিয়া রহমানের আদর্শকে ধারণ করে কাজ করে চট্টগ্রামস্থ বাঁশখালী জাতীয়তাবাদী ফোরাম। আমরা জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যে ও সময়োপযোগী কার্যক্রম পরিচালনা করার জন্য দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।'

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর