ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৭:০৯ এএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার  নয়ানগাঁতী কবরস্থান এলাকায় সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২ আহত ১। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ।

শুক্রবার (১৮এপ্রিল) রাতে এ দুর্ঘটনা‌টি ঘ‌টে, উল্লাপাড়া উপজেলার নয়ানগাঁতী কবরস্থান এলাকায়। সিমেন্ট বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত এবং আরও এক জন আহত হয়।

নিহতরা হলেন- মাইক্রোবাসচালক মো. মুনছুরুল আলম বাবুল (৪০) ও যাত্রী মানিক চন্দ্র শীল (৪২)। তারা পাবনার আমিনপুর থানার হরিনাথপুর গ্রামের বাসিন্দা। আহত অপর যাত্রী সুমন কুমার দাস (৪২) একই গ্রামের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, পাবনার নগরবাড়ি থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক রংপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু ট্রাকটি নয়ানগাঁতী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক মুনছুরুল আলম বাবুল ও যাত্রী মানিক চন্দ্র শীল মারা যান। এতে নিহত যাত্রী মানিক চন্দ্র শীলের আপন ভাই সুমন কুমার দাসও গুরুতর আহত হন।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর