ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

উল্লাপাড়ায় ৭ তলা ভবন থেকে রশি ছিঁড়ে ২ শ্রমিকের মৃত্যু


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৬:৫৫ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সদরের শ্যামলীপাড়া এলাকায় নির্মানাধীন ৭ তলা ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু হয়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, উল্লাপাড়া মডেল থানার পু‌লিশ পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় এ দুর্ঘটনা‌টি ঘ‌টে, উল্লাপাড়া উপজেলা সদরের শ্যামলীপাড়া এলাকায় নির্মানাধীন ৭ তলা প্লাজা ভবনে। নিহত শ্রমিকের হলেন উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতি ইউনিয়নের ফলিয়া গ্রামের রমজান আলীর ছেলে মাসুদ রানা (৪০) ও পৌর এলাকার এনায়েতপুর গুচ্ছ গ্রামের বাসিন্দা খাদেম আলী (৪৫)।

উল্লাপাড়া মডেল থানার পু‌লিশ পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক ব‌লেন, ‘সাততলা ভবনে নির্মাণকাজ করার সময় দুই শ্রমিক রশি ছিঁড়ে মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মাসুদ রানার মৃত্যু হয়। আহত অপর শ্রমিক খাদেম আলীকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে তার মৃত্যু হয়।

তি‌নি আরও বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।

আকাশজমিন/আরআর

 

 

 


এ সম্পর্কিত আরো খবর