ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

তাড়াশে পিকআপ চালকের গলাকাটা লাশ উদ্ধার


  • আপলোড সময় : মঙ্গলবার ২২ এপ্রিল, ২০২৫ সময় : ৩:৩২ এএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে এক পিকআপ চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রাসেদুল ইসলাম (৪০) বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার (ওসি) জিয়াউর রহমান। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টার দিকে তাড়াশ-রানীরহাট অঞ্চলিক সড়কের আসানবাড়ী নামক স্থানে রাস্তার পশ্চিম অংশে ফসলী জমি থেকে রাশিদুল হাসার (৪০) নামক ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। রাশিদুল হাসান পৌর শহরের উলিপুর মহল্লার তুফান সরকারের ছেলে, পেশায় তিনি পিকআপ চালক।



পুলিশ এলাকাবাসী সূত্রে জানা যায়শনিবার (১৯ এপ্রিল) সকালে ১১ টার দি‌কে পথচারিরা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে, পুলিশ লাশ উদ্ধার করে। বর্তমানে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশের ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছেন পুলিশ।



নিহত রাসেদুল ইসরামের মা আকলিমা খাতুন জানান, গতকাল শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিলেন রাশেদুল। আজ তার লাশ পাওয়া গেল। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে বিষয়ে তারা কিছুই জানেন না।



তাড়াশ থানার (ওসি) জিয়াউর রহমান। বলেন, 'নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জে শহীদ এম. এনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।'

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর