ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয়রা


  • আপলোড সময় : মঙ্গলবার ২৯ এপ্রিল, ২০২৫ সময় : ১:১৩ এএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট পাটগ্রাম সীমান্তে  এক বাংলাদেশীকে দেশের ভেতরে এসে যুবককে ধরে করে নিয়ে গেছে ভারতীয়রা। পরে তাকে কাঁটাতারের বেড়ায় বেঁধে নির্যাতন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দেয়া হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের জমগ্রাম ডাঙ্গার পার এলাকায় ৮০১ নম্বর মেইন পিলারের ১০/১১ সাব পিলারের মাঝামাঝিতে এ ঘটনা ঘটে।নির্যাতনের শিকার আজিনুর রহমান জমগ্রাম ১ নম্বর ওয়ার্ডের নুর হোসেনের ছেলে। এ যুবক বর্তমানে ভারতের বিএসএফ সদস্যদের কাছে রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত ঘেঁষা বাংলাদেশী জমিতে (ভুট্টাক্ষেতে) কাজ করতে যায় আজিনুর রহমানে পরিবার  এ সময় ভারতীয় ১০৮ ছোট কুচলীবাড়ি এলাকার ৮-১০জন লোক বাংলাদেশের ভেতরে প্রবেশ করে তাকে ধরে নিয়ে যায় ভারতীয় স্থানীয় বাসিন্দারা।

পরে তাকে কাঁটাতারের বেড়ায় বেঁধে নির্যাতন করে। খবর পেয়ে স্বরস্বতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে যায়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঠ্যাংঝাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম বলেন, আজিনুর রহমান নামে ওই যুবক সীমান্তের পাশে ঘোরাঘুরি করায় ভারতীয় লোকজন তাকে আটক করে বিএসএফের কাছে সোপর্দ করে। ওই যুবককে ফেরত চেয়ে পতাকা বৈঠকের চেষ্টা চলছে।

আকাশজমিন/আরআর 


 


এ সম্পর্কিত আরো খবর