ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

৬ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি পালন

পটুয়াখালীতে লাল ফিতা বেঁধে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ


  • আপলোড সময় : রবিবার ০৪ মে, ২০২৫ সময় : ১০:৫৭ পিএম

পটুয়াখালী সংবাদদাতা

কারিগরি শিক্ষার মর্যাদা ও চাকরির নিশ্চয়তার দাবিতে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ইনস্টিটিউট চত্বরে থেকে মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে শহীদ হৃদয় তরুয়া চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা মাথায় লাল ফিতা বেঁধে বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এ সময় মিছিল থেকে ছড়িয়ে পড়ে নানা প্রতিবাদী স্লোগান, ‘মামা থেকে মাস্টার, মামাবাড়ির আবদার, ‘এক হও এক হও, পলিটেকনিক এক হও, ‘ষড়যন্ত্রের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও, ‘কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব দাও।

 

ছয় দফা দাবির মধ্যে রয়েছে:

১. কারিগরি শিক্ষার্থীদের চাকরির ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করা।

২. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ২য় শ্রেণির পদে নিয়োগ ও বেতন কাঠামো সমতা।

৩. উচ্চতর শিক্ষা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ সম্প্রসারণ।

৪. সরকারি প্রকল্পে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অংশগ্রহণ নিশ্চিত করা।

৫. পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপ বাধ্যতামূলক ও বেতনভিত্তিক করা।

৬. জাতীয় পর্যায়ে কারিগরি শিক্ষাকে মর্যাদার আসনে বসানো।

ইনস্টিটিউটের সপ্তম পর্বের শিক্ষার্থী মোঃ ইভান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছি। একই কাজে বিসিএস ক্যাডার বা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটদের বেশি গুরুত্ব দেওয়া হয়। এটা বন্ধ করতে হবে।

তৃতীয় পর্বের শিক্ষার্থী আহমেদ হ্যাপী বলেন, “কারিগরি শিক্ষা দেশের অর্থনীতির চাকা সচল রাখে, অথচ আমরা নানা অবহেলার শিকার। এই বৈষম্য দূর না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

শিক্ষার্থীরা আরো জানান, তাদের দাবি আদায়ে কেন্দ্রীয় আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়েছে এবং দাবিগুলো পূরণ না হলে আন্দোলন চলতে থাকবে । এ দিকে শান্তিপূর্ণ এই কর্মসূচি ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন।

 আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর