ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

খোলপেটুয়ায় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ


  • আপলোড সময় : বুধবার ৩০ এপ্রিল, ২০২৫ সময় : ১০:১২ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরের  সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদীতে মাছ ধরার সময় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এক জেলের জালে ধরা পড়ে  ২০ কেজি ওজনের  বিরল প্রজাতির কচ্ছপটি।

স্থানীয় বাসিন্দা মনিরুজ্জামান জানান, শ্যামনগর উপজেলার গাবুরা ইউপির ৯নং সোরা গ্রামের দৃষ্টি নন্দন সংলগ্ন এলাকায় সোরা গ্রামের ইয়াকুব বৈদ্যোর ছেলে আল আমিনের খোলপেটুয়া নদীতে পেতে রাখা জালে  কচ্ছপটি ধরা পড়ে  এবং পরবর্তীতে ভিটিআরটির সহায়তায় কচ্ছপটি নদীতে অবমুক্ত করা হয়। উদ্ধারকৃত কাছিমটির ওজন প্রায় ২০ কেজি।

ওয়াইল্ডটিম সাতক্ষীরারেঞ্জের কর্মকর্তা সনজিত কুমার মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলে আল আমিনের জালে কচ্ছপটি ধরা পড়ে এবং পরবর্তীতে সংবাদ পেয়ে ভিটিআরটির সদস্যবৃন্দ খোলপেটুয়া নদীতে কচ্ছপটি অবমুক্ত করেন।

প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল সাতক্ষীরারেঞ্জের আওতায় বনবিভাগ কৈখালী ষ্টেশন কর্তৃক উপজেলার কৈখালী এলাকায় একটি পুকুর থেকে বিরল প্রজাতির কচ্ছপ একটি  উদ্ধার করে চুনকুড়ি নদীতে অবমুক্ত করা হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর