ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

বাঁশখালীর চাম্বল খাল পুনঃখনন ও ময়লা ফেলা বন্ধের দাবিতে মানববন্ধন


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ১২:৩৬ এএম

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বাঁশখালী উপজেলার চাম্বল বাজারের ওপর দিয়ে বয়ে যাওয়া জলকদর সংযোগ খালের পুনঃখনন ও চাম্বল বাজারের ময়লা আবর্জনা অবৈধভাবে খালে ফেলে খাল ভরাট, মাছ ব্যবসায়ীদের থেকে সরকার নির্ধারিত হাসিল না নিয়ে অতিরিক্ত হাসিল (কর) নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে সচেতন এলাকাবাসী। রোববার (২০ এপ্রিল) বিকেলে চাম্বল বাজার প্রধান সড়কের ব্রিজের উপর এ মানববন্ধন করেন তারা।

 এ সময় মানববন্ধনে এলাকাবাসীরা বলেন, 'অবৈধভাবে খাল দখল ও ময়লা আবর্জনা পেলে খাল ভরাট করায় পানি নামছে না, তাই ময়লা আবর্জনা খালে ফেলা বন্ধ করতে হবে। বাজারে শৌচাগার (টয়লেট) নির্মাণ করতে হবে। বিগত ২০ বছর আগে এই খালে পানি চলাচল যেভাবে ছিল, সেভাবে স্বাভাবিক করে দিতে হবে। বাজারের হাসিল (কর) কমিয়ে সরকার নির্ধারিত হাসিল নিতে হবে। মাছ ব্যবসায়ীদের বাজারে, আসার সুযোগ করে দিতে হবে এবং অবৈধভাবে খাল ভরাট করায় হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। খাল দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে।'

 তারা আরও বলেন, ‘বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় খাল দখল ও ময়লা ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। এলাকাবাসী আরও বলেন, 'খালের একটি অংশে ময়লা ফেলায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে চাম্বলের পূর্বাঞ্চলের কয়েক হাজার মানুষ।'

এ সময় মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে আহমদ নুর আমিরী, মো. নেজাম উদ্দিন মো. মোকতার, মো. সাইফুল, আব্দুর রহিম, মো. সেলিম, বজল আহমদ, সাহাব উদ্দিন, রফিক আহমদ, নুরুল আমিন, মাহমুদুল হক, আব্দুল মোনাফসহ স্থানীয় জনসাধার উপস্থিত ছিলেন।'

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর