ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

লালমনিরহাটে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ১০:৩২ এএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট জেলা হাতীবান্ধায় পৃথক দুটি মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।রবিবার ভোর রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। পরে সোমবার (২১ এপ্রিল) দুপুরে লালমনিরহাট আদালতে হাজির করা হলে আদালত জামিন নামুঞ্জর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।গ্রেপ্তারকৃতরা হলেন- সিংগীমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুল্লাহ টাইফুন এবং ভেলাগুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ইবনে ওহাব মুরাদ।

থানা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের একটি বাড়িঘর ভাংচুর লুটপাটের মামলায় ইবনে ওহাব মুরাদকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, গত বছরের ১৮ জুলাই স্থানীয় সাংবাদিক আব্দুর রহিমের ওপর হামলা মারধরের ঘটনায় দায়ের করা মামলায় হাফিজুল্লাহ টাইফুনকে গ্রেপ্তার করা হয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, দুটি পৃথক মামলায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আকাশজমিন  আরআর


এ সম্পর্কিত আরো খবর