ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ঈশ্বরদীর রেলগেট বিমানবন্দর রোডের টানেল সংস্কার কাজ উদ্বোধন


  • আপলোড সময় : শুক্রবার ২৫ এপ্রিল, ২০২৫ সময় : ১০:১৬ পিএম

এসএম.কামরুজ্জামান,ঈশ্বরদী ॥

চিনের হোয়াংহো নদীর দুঃখের সাথে তুলনাকারী ঈশ্বরদীর মানুষের দুঃখ বলে খ্যাত রেলগেট বিমানবন্দর রোডের  টানেল সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

 সোমবার সকালে এই টানেল সংস্কার কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন,পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু,রেলওয়ে পাকশী বিভাগীয় প্রকৌশলী/দুই বীরবল মন্ডল,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না,প্রকৌশলী ভবেস চন্দ্র,প্রকৌশলী আতিকুর রহমান,ঠিকাদার রফিকুল ইসলাম লিটন,আক্তার মল্লিক,তরিকুল ইসলাম ও দুলাল সরদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

রেলওয়ে পাকশী বিভাগীয় প্রকৌশলী/দুই বীরবল মন্ডল সাংবাদিকদের জানান,ঈশ্বরদী রেলগেট দিয়ে প্রতিদিন অসংখ্য ট্রেন চলাচল করে। প্রতিটি ট্রেনকে পাস করতে প্রায় বিশ মিনিট করে সময় গেটের উভয় পাশে অসংখ্য মানুষ,এ্যাম্বুলেন্সসহ ছোট-বড় যানবাহনকে আটকে থেকে ভোগান্তীর শিকার হতে হয়।মানুষের ভোগান্তি দুরীকরণে মূলত: এই সংস্কারের মাধ্যমে আন্ডারপাস নির্মাণ করা হবে।

আকাশজমিন  আরআর


এ সম্পর্কিত আরো খবর