ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি কাইয়ুম মোল্লা'র মৃত্যু


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৫:৩৯ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীনের স্বামী শ্রমিক নেতা আব্দুল কাইয়ুম মোল্লা (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

২১ এপ্রিল সোমবার সকাল ৮ টার দিকে গোয়ালন্দ পৌরসভার আড়ৎপট্টি এলাকার নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত  ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

সোমবার বিকেল সাড়ে ৫ টায় শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব মাঠে জানাজা নামাজ শেষে গোয়ালন্দ পৌর কেন্দ্রীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

তার মৃত্যুতে রাজবাড়ী জেলা ও গোয়ালন্দ উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

 


এ সম্পর্কিত আরো খবর