মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ::
মিরসরাইয়ে
নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগর এক নেতা গ্রেফতার হয়েছে। তার নাম মো. জাহাঙ্গীর
আলম (২৬) প্রকাশ হোসাইন রিয়াদ। রবিবার (২০ এপ্রিল) রাতে মিরসরাই পৌরসদর এলাকা থেকে
তাঁকে গ্রেফতারকরা হয়। তিনি মিরসরাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জরিপ আলী টেন্ডল বাড়ির
কামরুল হাসানের ছেলে ও স্থানীয় মিরসরাই কলেজ ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, বিশেষ ক্ষমতা আইন ও দ্রুত বিচার আইনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা মো. জাহাঙ্গীর আলমকে করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আকাশজমিন/আরআর