ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

কচুয়ায় ৫ পরীক্ষার্থী বহিষ্কার ও ৪ শিক্ষককে অব্যাহতি


  • আপলোড সময় : বুধবার ৩০ এপ্রিল, ২০২৫ সময় : ১০:৪৪ পিএম

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি॥

চাঁদপুরের কচুয়া উপজেলার দাখিল পরীক্ষার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং পরীক্ষা চালাকালীন সময়ে অসদুপায় অবলম্বনে সহযোগিতা ও দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্রের দায়িত্বে থাকা ৪ শিক্ষককে অব্যাহতি দেয়া হয়। মঙ্গলবার দাখিলের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে এ বহিষ্কারের ঘটনা ঘটে।

পরীক্ষার কেন্দ্র সূত্রে জানা য়ায়, উপজেলার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার ২ পরীক্ষার্থী শামীমা আফরিন, তামান্না আক্তার, তেতৈয়া দাখিল মাদ্রাসার ২ পরীক্ষার্থী গাজী মোঃ জাহিদ হোসেন ও আরমান হোসেন, কোমরকাশা জামালিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী গাজী ইকরা আক্তার।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী জানান, নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার অসদুপায় অবলম্বনের দায়ে ৫ পরীক্ষার্থী ও ৪ কক্ষ পরিদর্শককে চলমান সকল পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আমরা প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কঠোর মনিটরিং করছি। কেউ যদি নিয়ম শৃঙ্গলা ভঙ্গ করে, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আজকের ঘটনাও তারই অংশ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর