ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠান ‘আমার কিছু বলার আছে’


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ৮:১৫ এএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

সমৃদ্ধ দেশ গড়ে তোলার চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় সম্পর্কে কিশোর-কিশোরীদের ভাবনা জানতে নগরীর অগ্রণী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো ‘আমার কিছু বলার আছে শীর্ষক অনুষ্ঠান। রাজশাহী জেলা তথ্য অফিস মঙ্গলবার এ অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে অগ্রণী স্কুল এন্ড কলেজের বিভিন্ন শ্রেণির নির্বাচিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

 সমৃদ্ধ বাংলাদেশ গঠনে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় বিষয়ে শিক্ষার্থীরা তাদের ভাবনা জানাতে গিয়ে শিক্ষিত ও যোগ্য মানুষকে নির্বাচিত করা, বিদেশে অবস্থানরত দেশের মেধাবী মানুষগুলোকে এনে দেশ গঠনের কাজে লাগানো, ছেলে-মেয়ের সমান সুযোগ নিশ্চিত করা, আইনের ন্যায্য প্রয়োগ ও আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্তরা যদি পূর্ণ সহযোগিতা না করে তবে তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযোগের সুযোগ রাখা, শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি করা, আরও পরিকল্পিতভাবে শিক্ষার অবকাঠামো নির্মাণ বিশেষ করে বহুতল ভবন তৈরি, শিক্ষকদের বেতন বৃদ্ধি, হতদরিদ্রদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ, উদ্যোক্তাদের প্রাথমিক সহায়তা প্রদান, তথ্য প্রদানকারীর সুরক্ষা নিশ্চিত করার মতো নানা পরামর্শ প্রদান করে।

রাজশাহী জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক শবনাম শিরিন, বেতারের সহকারী পরিচালক সবুজ কুমার দাস এবং অগ্রণী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুর রোকন মাসুম।

 বক্তারা শিক্ষার্থীদের সমৃদ্ধ বাংলাদেশের সম্ভাবনার কথা বলেন এবং তাদেরকে মাদক থেকে দূরে থাকা, বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হওয়া, মোবাইলের অপব্যবহার থেকে নিজেদেরকে বিরত রাখা এবং সুনাগরিকের গুণাবলী অর্জনের পরামর্শ প্রদান করেন। এর আগে শিক্ষার্থীদের জন্য জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর