ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

আবারও শ্যামনগরে পুকুর থেকে ৩৮ পিস দেশীয় অস্ত্র উদ্ধার


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ মে, ২০২৫ সময় : ৬:৪৮ এএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে ৩৪টি ধারালো হাসুয়া উদ্ধারের ঘটনার পর পুকুর থেকে আবারও ৩৮ পিস রামদা ও হাসুয়াসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, মঙ্গলবার (২২ এপ্রিল) শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামের জনৈক বিল্লাল গাজীর পুকুর থেকে বস্তায় ভর্তি এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর পৌর সদরের নকিপুর গ্রামের বিল্লাল গাজীর পুকুর থেকে পরিত্যক্ত বস্তায় ভর্তি ৩৪ পিস হাসুয়া ও ৪ পিস রামদাসহ ৩৮ পিচ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুকুরে রামদা ও হাসুয়া গুলো কে বা কারা রেখেছিল সে তথ্য উদঘাটনে অনুসন্ধান চলছে। পুকুরের মধ্যে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রগুলো কে বা কারা রেখেছে সে বিষয়ে পুলিশ অনুসন্ধান করছে। নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এরআগে রোববার শ্যামনগর থানার পুলিশের একটি চৌকস টিম উপজেলার নকিপুর গ্রামের মোঃ সাবের মিস্ত্রির বাড়ির পাশে মাওলানা জুবায়েরের পুকুরে অভিযান চালায়। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের বস্তায় মোড়ানো ৩৪টি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর