ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

তাড়াশে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু


  • আপলোড সময় : সোমবার ০৫ মে, ২০২৫ সময় : ৬:১০ এএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে অটোরিকশার ধাক্কায় নুরাইয়া খাতুন (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান। বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে, তাড়াশ উপজেলার নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের পূর্ব পাশের আঞ্চলিক সড়কে।

নিহত সুরাইয়া খাতুন উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিয়াবহু গ্রামের মোঃ ফিরোজ হোসেনের বড় মেয়ে এবং নওগাঁ বাজারের শিশু গুরু-শিষ্য কিন্ডার গার্টেন্ট স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী সু‌ত্রে জানা যায়, নূরাইয়া স্কুল শেষ করে বাড়ি ফিরছিল। রাস্তা পারাপারের সময় মাছের খাদ্য বোঝাই একটি অটোরিকশা তাকে চাপা দিলে গুরুত্বর আহত হয়। উপস্থিত লোকজন মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে খালকুলা ওহি জেণারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 


তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, কারো কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর