ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

শীতালক্ষ্যা রক্ষার্থে প্রান্তিক জনগোষ্ঠীকে সাথে নদী ভাবনা


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ৭:৩৯ এএম

নারায়ণগঞ্জ সংবাদদাতা

শীতালক্ষ্যা নদী রক্ষার্থে নদী তীরের প্রান্তিক জনগোষ্ঠীকে সাথে নদী ভাবনা আয়োজন করেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি এবং বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন।  বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুর সংলগ্ন নদী তীরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি কবি জামান ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল খায়ের মুন্সী, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, জাকির হোসেন, মোশাররফ হোসেন।

এসময় বক্তারা বলেন, আমাদের যেমন বলা হয়ে থাকে মাছে ভাতে বাঙালি! নদীমাতৃক বাংলাদেশ মৎস্য সম্পদে সমৃদ্ধ। প্রাচীনকাল থেকেই বাংলাদেশের প্রধান খাদ্য মাছ ও ভাত। তাই বাঙালিকে বলা হয় ‘মাছে-ভাতে বাঙালি। তেমনি বলা হয়ে থাকে বাংলাদেশ নদী মাতৃক দেশ; আমাদের দেশ বিশ্বে নদ-নদীর দেশ হিসেবে পরিচিত হলেও, এখানে প্রতি বছরই নদ-নদীর সংখ্যা কমছে। দখল, দূষণে শুধু নদী-খালই মরছে না, এখন দেশও ধ্বংসের পথে। বাংলাদেশকে বাঁচাতে হলে দেশের নদ-নদী রক্ষা করতে হবে। নদ-নদী বেঁচে না থাকলে, দেশও ধ্বংস হতে বাধ্য।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর