ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

জনপ্রিয় ইসলামী শিল্পী কবির বিন সামাদকে হত্যার হুমকির প্রতিবাদ


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ মে, ২০২৫ সময় : ১১:১৩ এএম

সাতক্ষীরা প্রতিনিধি: 

জনপ্রিয় ইসলামী শিল্পী কবির বিন সামাদকে  ইউপি চেয়ারম্যান ও বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুর রউফ কর্তৃক মাহফিলের স্টেজ থেকে অকথ্য ভাষায় গালিগালাজ, হত্যার হুমকির প্রতিবাদে ও তার গ্রেফতার এবং শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সংগ্রামী তৌহিদী জনতার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

জেলা মাজলিসুন  মুফাসসিরিন পরিষদের সভাপতি মাওলানা মনিরুল ইসলাম বিলালীর  সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির  বক্তব্য  রাখেন জেলা  মসজিদ মিশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। এ সময় আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা উলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনি, মাওলানা মনোয়ার হোসেন মমিন, মাওলানা আমিনুর রহমান, মাওলানা দেলোয়ার হোসেন  হুজাইফি। মানববন্ধনে হাজার হাজার আলেম ও ইসলামী তৌহিদী জনতা অংশ নেয়। 

পরে মাজলিসুন  মুফাসসিরিন পরিষদের সভাপতি মাওলানা মনিরুল ইসলাম বিলালী নেতৃত্বে সঠিক বিচারের দাবীতে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর প্রদান করা হয়।
 মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান আঃ রউফ পরিকল্পিতভাবে মাহফিল স্টেজে পরিকল্পিতভাবে কবীর বিন সামাদকে অপমান অপদস্ত করেছে। অনতিবিলম্বে চেয়ারম্যান আব্দুর রউফকে যদি গ্রেফতার না করা হয়, ২৪ ঘন্টার মধ্যে যদি ভূমি দস্যু রউফকে গ্রেফতার না করা আন্দোলন গড়ে তুলা হবে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে রউফ চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করা হয় কোন অপ্রিকরঘটনা ঘটলে  তার দায় আপনাদের কে নিতে হবে। অতি দ্রুত খুনি আব্দুর রউফের সকল সম্পত্তির তদন্ত করতে হবে। গরিবের ঘের দখলকারী আব্দুর রবকে গ্রেফতার করতে হবে। সে ২০০৬ সালেও আলেম ওলামাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছিলো। সে সৈরাচারের মত আচারন করেছে। কোন সৈরাচারের জায়গা সাতক্ষীরার মাটিতে জায়গা হবে না। 

এ বিষয়ে কবির বিন সামাদ বলেন,  উনি একজন জনপ্রতিনিধ এভাবে মাহফিলের স্টেজে খারাপ আচরণ করতে পারেন না। উনার আচরণে আমি খুবই কষ্ট পেয়েছি। উনার কাছে অনুরোধ আগামীতে আর যেন কাউকে ভেবে অপমান না করে। তাফসির মাহফিলে এসে এ ধরনের আচরণ যাতে কাউকে কেউ না করে সে যেন সবাইকে সজাগ থাকতে বলবো। উনি আমার সাথে যে আচরণ করেছেন আর যেন কারো সাথে না করে সেই অনুরোধ করব এবং উনি আগামীতে আরো সুন্দর জীবন যাপন করবেন। আমার এই ঘটনায় সাতক্ষীরার আলেমরা যে মাঠে নেমেছে এজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এমনিভাবে আলেমদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যে কেউ কোন আলেমের সাথে বাজে আচরণ করলে এমনি ভাবে তার পাশে দাঁড়াতে হবে। যাতে আগামী দিনে কেউ আলেমেরদের সাথে খারাপ ব্যবহার করতে না পারে বাঁকা চোখে না দেখতে পারে। 

উল্লেখ্য ২৩ এপ্রিল আলিপুর চেকপোষ্ট মাদ্রসা ও মসজিদ কর্তৃক আয়োজিত জনপ্রিয় ইসলামী বক্তা ও শিল্পী কবির বিন সামাদ আমন্ত্রিত আতিথি ছিলেন। তিনি আলোচনা পেশ করার সময় আলিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  আব্দুর রউফ আমন্ত্রিত আতিথি কবির বিন সামাদকে প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় মাহফিলের স্টেজে অশালীনভাষায় অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, থাপড় দিয়ে চোখ বাস্ট করে দেওয়া এবং মারতে উদ্ধত হয়। এ ঘটনায় সারাদেশে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।


এ সম্পর্কিত আরো খবর