ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ধর্ষণে ব্যর্থ হয়ে জান্নাতিকে খুন!


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ৬:২৬ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।।

তিস্তাচরের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণে ব্যর্থ হয়ে লালমনিরহাটের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী জান্নাতী(১১)কে মুখে মাটি দিয়ে হত্যা করা হয়েছিল, আদালতে  এমন  স্বীকারোক্তি দিয়েছেন অভিযুক্ত যুবক বেলাল হোসেন ।

বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন । নিহত জান্নাতী বেগম কালীগঞ্জ উপজেলার চর ভোটমারী গ্রামের ফজলুল হকের মেয়ে। তিনি স্থানীয় ভোটমারী এসসি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গ্রেপ্তারকৃত যুবক বেলাল হোসেন একই গ্রামের আবু তালেবের ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক বলেন,  গত বৃহষ্পতিবার(১৭ এপ্রিল)  সন্ধ্যায়  জান্নাতি বেগমের প্রতিবেশি মামা বেলাল হোসেন(২৪) জান্নাতির বাড়িতে প্রবেশ করে। এসময় জান্নাতিকে বাড়িতে খাটের উপর একা দেখতে পেয়ে তার শরীরের স্পর্শ কাতর জায়গায় হাত দেয় বেলাল। এসময় জান্নাতি চিৎকার করার চেষ্টা করলে তার মুখ চেপে ধরে পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। পরে সেখানে মুখে মাটি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা কালীগঞ্জ থানায় একটি হত্যা দায়ের করছে। এ মামলায় বেলালকে গ্রেফতার দেখিয়ে ‌পাঁচ দিনের পুলিশি রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে  হত্যার দায় স্বীকার করে  আদালতে জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত বেলাল হোসেন। বেলাল হোসেন বর্তমানে জেলহাজতে রয়েছে।

আকাশজমিন/ আরআর

 


এ সম্পর্কিত আরো খবর