ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

বাগমারায় অগ্নিকাণ্ডে ৮০ কৃষকের পানবরজ ছাই


  • আপলোড সময় : মঙ্গলবার ২৯ এপ্রিল, ২০২৫ সময় : ১১:১৬ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার খোদাপুর গ্রামে অগ্নিকান্ডে প্রায় ৮০ জন কৃষকের পান বরজ ছাই হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন চাষিরা। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আউচপাড়া ইউনিয়নের খোদাপুর সরদারপাড়া বিলের পান বরজে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, জুমার নামাজের সময় হওয়ায় পানের বরজে কোনো লোকজন ছিল না। প্রথমে পান বরজে আগুন জ্বলতে দেখেন কয়েকজন কৃষক। তারা চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরো বাগমারা ও মোহনপুর উপজেলা ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে স্থানীয় লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, অগ্নিকান্ডের ঘটনায় কৃষকদের প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নতুন বছর হওয়ার পান বরজে পুরানো অনেক পান ছিল যা এখন দুঃস্বপ্ন। আগুন লাগার কারন জানা যায়নি, তবে ধারনা করা হচ্ছে বিড়ি-সিগারেটের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সুত্রপাত হতে পারে।

ক্ষতিগ্রস্ত কৃষক ইমান আলী জানান, জুমার নামাজের সময় হঠাৎ পান বরজের দক্ষিনে কিছুটা আগুন দেখা যায়। মুহূর্তেই তা বড় আকার ধারন করে ভয়াবহ আকার ধারন করে। তিনি জানান, তার ২০ বিঘা জমির পান বরজ পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কষকরা উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের সহযোগিতা কামনা করেন। কৃষকরা জানান, এই বিলে অন্তত ৮০ জন কৃষকের বরজ রয়েছে। সবার ক্ষতি হয়েছে।

মোহনপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার রফিকুল ইসলাম বলেন, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করি। মোহনপুর ও বাগমারার দুইটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনা সম্ভব হয়েছে। ধারনা করা হচ্ছে পান বরজে কাজের লোকজনের বিড়ি-সিগারেটের আগুন থেকেই ঘটনার সুত্রপাত।

বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, ঘটনাটি খুব মর্মান্তিক। কৃষি অফিসারের মাধ্যমে ভিজিট করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগীতার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

আকাশজমিন/ আরআর 


এ সম্পর্কিত আরো খবর