ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

তাড়া‌শে বাজারপাড়া ম‌ন্দি‌রের প্রতিমা ভাংচুর


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ১:০৭ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে বাজারপাড়া সার্বজনিন দূর্গা মন্দিরের প্রতিমা ভাংচুর করার ঘটনা ঘটেছে। বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান। শনিবার (২৬ এপ্রিল) সকাল সাতটার দিকে এ ঘটনাটি ঘটে, তাড়াশে বাজারপাড়া সার্বজনিন দূর্গা মন্দিরে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, এ ঘটনার সিসি ফুটেজ দেখে আব্দুল মালেক (৪৫) নামের এক ব্যাক্তিকে আটক করা হয়েছে। জানা গেছে, উপজেলার মাগুড়া বিনোদ গ্রামের মো. মোজদার হোসেনের ছেলে আব্দুল মালেক ওই মন্দিরে ঢুকে সেখানে বেদিতে রাখা স্বরস্বতীর প্রতিমা মেঝেতে ফেলে দেয়। এরপর লাঠি দিয়ে তাতে এলোপাথারি আঘাত করে টুকরো টুকরো ভেঙ্গে ফেলে। পরে স্থানীয় লোকজন বিষয়টা দেখে তাকে আটক করে থানায় খবর দেয়। পরবর্তী‌তে তার প‌রিবারের লোকজন ও তার সাথীরা এসে তা‌কে জোর ক‌রে ছা‌ড়ি‌য়ে নি‌য়ে যায়।

এ বিষ‌য়ে পূজা উদযাপন প‌রিষ‌দের সাধারণ সম্পাদক আশু‌তোষ সান‌্যাল জানান, ওই প‌রিবা‌রের লোকজন আমা‌দের‌কে জানা‌লে আমরা প্রশাসন‌কে জানাই। আমি ও আমার সভাপ‌তি ডাঃ গোপাল ঘোষ ঘটনাস্থ‌লে যাবার পর জান‌তে পা‌রি, অ‌ভিযুক্ত ব‌্যক্তি‌কে আটক ক‌রে রে‌খে‌ছিল কিন্তু তার প‌রিবারের লোকজন এসে তা‌কে ছিনতাই ক‌রে নি‌য়ে যায়। এর আগেও একটা সাম্প্রদা‌য়িক ঘটনা ঘ‌টে‌ছে আর যেন না ঘ‌টে তার জন‌্য প্রসাশন‌কে বিষয়টা দেখ‌তে ব‌লে‌ছি। আমরা জান‌তে পা‌রি অ‌ভিযুক্ত‌কে মাগুড়া থে‌কে আটক করা হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে থানায় একটা বৈঠক হয়, যেখা‌নে ও‌সি সা‌হেব, বিএন‌পির নেত্রীবৃন্দ, জামায়াত এর নেত্রীবৃন্দ, পূজা উদযাপ‌নের নেত্রীবৃন্দ ও  অ‌ভিযুক্ত প‌রিবা‌রের লোকজন উপ‌স্থিত ছিল। সেখা‌নে একটা সিদ্ধান্ত হয় তা‌কে কোন ভা‌বেই ছাড়া যা‌বে না।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হ‌য়ে‌ছে। পাশাপাশি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর