ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে সম্মাননা স্মারক প্রদান


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ১:৫১ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে'র নব-নির্বাচিত সভাপতি তাবিথ আউয়ালকে সম্মাননা স্মারক প্রদান করেছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন গোয়ালন্দ ফুটবল একাডেমী। পাশাপাশি গোয়ালন্দ ফুটবল একাডেমীর পক্ষ হতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে'র টেকনিক্যাল ডিপার্টমেন্টের অ‍্যাডমিনিস্ট্রেটর মো. মাহাবুব আলম পলোকেও সম্মাননা স্মারক দেয়া হয়। গত শুক্রবার, ২৫ এপ্রিল রাজশাহী জেলা পরিষদ মিলনাতায়ন নানকিং রেস্টুরেন্টে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত কর্মশালায় এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উল্লেখ্য, এদিন দেশের ১৮০ টি একাডেমীকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে স্বীকৃতিপ্রাপ্ত সনদপত্র প্রদান ও ফুটবল উন্নয়ন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে'র নব-নির্বাচিত সভাপতি তাবিথ আউয়ালকে সম্মাননা প্রদানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য মো. সাজ্জাদ হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা মো. সেলিম রেজা, লুৎফর রহমান, তাহাজ্জুত হোসেন তাহা, সভাপতি গোলাম মোস্তফা সোহাগ, সহ-সভাপতি আরিফ হোসেন নারু, হুমায়ন আহমেদ, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, স্বাস্থ‍্য বিষয়ক সম্পাদক মো. আব্বাস আলী, সদস‍্য ডাঃ আব্দুল মাজেদ প্রমুখ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর