ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নালিতাবাড়ীতে হেরোইনসহ আটক ২


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ মে, ২০২৫ সময় : ২:৪৬ পিএম

নালিতাবাড়ী (শেরপুর ) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশের পৃথক অভিযানে ভারতীয় মদ হেরোইনসহ দুই যুবককে আটক করা হয়েছে। শুক্রবার রাতে মধুটিলা ইকোপার্কের বাউন্ডারির সামনে থেকে ১১ বোতল ভারতীয় মদসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ। অন্যদিকে, শনিবার শিমুলতলা সাকিনস্থ পল্লী বিদ্যুৎ ব্রিজ এলাকায় পুলিশের অভিযানে গ্রাম হেরোইন সহ আরেকজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- গ্রাম হেরোইন সহ গড়কান্দা এলাকার মর্তুজ আলী ওরফে টগা' পুত্র সামির ইসলাম ওরফে আয়ন(১৯) অন্যদিকে ১১ বোতল মদসহ আটক উপজেলার সমশ্চুড়া এলাকার মু্র্শেদ আলমের পুত্র কবির হোসেন(১৯)

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারকালে মধুটিলা ইকোপার্কের বাউন্ডারির সামনে থেকে তল্লাশি চালিয়ে ১১ বোতল ভারতীয় মদসহ কবির হোসেন(১৯)কে আটক করা হয়। অন্যদিকে আরেক অভিযানে

 সামির ইসলাম ওরফে আয়ন'কে গ্রাম হেরোইন সহ আটক করা হয়। আটকের আগে দৌড়ে পালানোর চেষ্টা করলে সে ব্রিজ থেকে লাফ দিয়ে পানিতে পড়ে যায়। পরে পুলিশ সদস্যরাও পানিতে লাফিয়ে পড়ে তাকে আটক করতে সক্ষম হয়।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর